পেনসিলভানিয়া, ০৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার

পশ্চিমা বিশ্ব এখনও খুশি না, তারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২:০০ পিএম, ১৫ মে, ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একটা ভয়ের আবহ সৃষ্টি করেছে। তারা নতুন নতুন নির্বাচন কৌশল বের করে। ডামি ইলেকশন, নিশি রাতের ভোট করে। বুধবার (১৫ মে) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণফোরাম ও পিপলস পার্টির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের জনগণ নির্বাচন বর্জন করেছে। তারা সেখানে ভোট দিতে যায়নি। মানুষ চায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। এসময় সরকারকে স্বেচ্ছাচারী নির্দেশ করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সব ধরনের অপকৌশল অবলম্বন করেছে। গোটা দেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে বলেও অভিযোগ আনেন ফখরুল।


বৈদেশিক পররাষ্ট্রনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের সাথে পশ্চিমা শক্তির ভূমিকাকে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পশ্চিমা বিশ্ব এখনও খুশি না, তারা সবার সাথেই সম্পর্ক রাখে। তারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে। অবশ্য পশ্চিমারা এদেশের জনগণের চাওয়া পাওয়ার বিপক্ষে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।


এসময় আরও বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad