Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › ফিলিপাইনে তাপমাত্রা ছুঁয়েছে ৫০ ডিগ্রি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ফিলিপাইনে তাপমাত্রা ছুঁয়েছে ৫০ ডিগ্রি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৪ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪ 168
ফিলিপাইনে তাপমাত্রা ছুঁয়েছে ৫০ ডিগ্রি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে দুইদিনের জন্য সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। অনলাইনে পাঠদান চলবে দেশটিতে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিদ্যমান। এল-নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে দেশটিতে মার্চ থেকে মে পর্যন্ত এ ধরনের তাপমাত্রা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের এমন উত্তপ্ত পরিস্থিতির কারণে বিদ্যুতের ওপর চাপ তীব্র হচ্ছে। এতে পানি ও বিদ্যুতের সরবরাহ ব্যাহত হতে পারে।


এমনটি হলে- খামারের উৎপাদন কমতে পারে, যার ফলে ব্যবসার ওপর প্রভাব ফেলতে পারে। তবে এটি সবচেয়ে বেশি শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলতে পারে বলে।


গেল মাস থেকেই তীব্র গরম ফিলিপাইনে। তবে চলতি মাসে তা চলে গেছে সহন ক্ষমতার বাইরে। চাপ নিতে না পেরে মাসের শুরুতে বন্ধ হয়ে গিয়েছিল দেশটির ১৩টি পাওয়ার প্লান্ট। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি কমে পৌঁছাবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে তা মানব শরীরে অনুভূত হবে ৪৫ ডিগ্রির মতো। যা বেশ বিপজ্জনক; হতে পারে হিটস্ট্রোকও- এমন সতর্কতা চিকিৎসকদের।