Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪৯ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৫ 136
বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে ভাঙতে ও ধ্বংস করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। অনেক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিন্তু বারবারই বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে ওঠেছে। গুম-খুন করে, মিথ্যা মামলা সাজিয়ে যারা বিএনপিকে ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে। বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি। বিএনপি সংগ্রাম করে এ জায়গায় এসেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পুরাতন স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, চুয়াত্তরের ভয়াবহ দুর্ভিক্ষ, লঙ্গরখানা, জালকাপড়ে বাসন্তী আর হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ির তকমার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। যাদের কাল জন্ম হয়েছে, যারা ১৯৭১ সালে ভিন্ন অবস্থানে ছিল তাদের জানা উচিত, বিএনপি মুক্তিযুদ্ধের দল। একাত্তর সাল আমাদের গর্ব।  

বিএনপি মহাসচিব বলেন, ওয়ান-ইলেভেনে নির্যাতন করে যে নেতাকে (তারেক রহমান) নির্বাসিত করা হয়েছিল, তিনিই নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন। নতুন করে সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার। সবাই বিএনপির পক্ষে দাঁড়ান। 

সম্মেলনে যোগ দেওয়া কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, যে নেতার নামে স্লোগান দেবেন, তারই নাম্বার মাইনাস হবে। 

তিনি বলেন, আজকের যে গণতন্ত্রের কথা সবাই বলছে সেই গণতন্ত্র নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জিয়াউর রহমান। গণ-অভ্যুত্থানে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এমন মুক্ত পরিবেশে কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে বিএনপি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও যারা অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট তাড়িয়েছে সেই ছাত্র-জনতাকে অভিনন্দন জানাই। তাদের স্যালুট। 

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে সম্মেলনের সঞ্চালনার দায়িত্ব পালন করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। 

সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বিশেষ অতিথি এবং বিএনপি অন্যতম যুগ্ম মহাসচিব হাবিন-উন-নবী খান সোহেল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। 

উপস্থিত ছিলেন- এমরান সালেহ প্রিন্সসহ কেন্দ্রীয়, আঞ্চলিক ও জেলা উপজেলা পর্যায়ের নেতারা।