অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › বিচার পেতে নিঃস্ব হয়ে যাচ্ছেন বিচারপ্রার্থীরা: প্রধান বিচারপতি

বিচার পেতে নিঃস্ব হয়ে যাচ্ছেন বিচারপ্রার্থীরা: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৭ মে, ২০২৪ 146
বিচার পেতে নিঃস্ব হয়ে যাচ্ছেন বিচারপ্রার্থীরা: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, এটা বাস্তবতা যে বিচার পেতে অনেক বিচারপ্রার্থী নিঃস্ব হয়ে যাচ্ছেন। আজ মঙ্গলবার (৭ মে) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে লিগ্যাল এইড সংস্থার আয়োজনে বিটিভিতে একটি আইন বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, দেশে ২ হাজার বিচারকের বিপরীতে ৪০ লাখ মামলা বিচারাধীন আছে। আইনের মাধ্যমে সুবিচার পেতে জনগণের জন্য অনেকগুলো পদক্ষেপও নিয়েছে সরকার।


তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল নাগরিকের জন্য বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। লিগ্যাল এইড সংস্থার এই অনুষ্ঠান সাধারণ জনগণকে আইন ও বিচার সম্পর্কে সচেতন করবে। আইনি প্রতিকার সস্পর্কে সচেতন করে তুলবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এ অনুষ্ঠান সাবলীলভাবে আইন আদালত সম্পর্কে মানুষকে সুস্পষ্ট ধারণা দেবে। ন্যায় বিচার পাওয়ার বিষয়গুলো আরও পরিষ্কার হবে। সবাই নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিবৃন্দ, আইন সহায়তা প্রদান সংস্থার কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাসহ আরও অনেকেই।