Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › রায় বাস্তবায়নের মধ্য দিয়ে ফ্যাসিবাদের কবর রচনা হবে: নুর

রায় বাস্তবায়নের মধ্য দিয়ে ফ্যাসিবাদের কবর রচনা হবে: নুর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৩ এএম, ১৮ নভেম্বর, ২০২৫ 172
রায় বাস্তবায়নের মধ্য দিয়ে ফ্যাসিবাদের কবর রচনা হবে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, আমরা চাই এ রায়ের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে মানবতাবিরোধী অপরাধে বিচারের ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক রায় হয়েছে। এ রায়ে খুনি শেখ হাসিনাসহ সব অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে এ দেশে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট সরকার তৈরি হতে না পারে। রায় কার্যকরের মধ্য দিয়ে ফ্যাসিবাদের কবর রচনা হবে বলে, এটা আমরা মনে করি।

সোমবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ২৮ বছর পর ডাকসুর ভিপি হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে যেখানেই গিয়েছি সেখানেই রক্ত ঝরিয়েছি। টাঙ্গাইলে ভাসানীর মাজারে এসেও রক্ত ঝরিয়েছি এবং এই গণঅভ্যুত্থানেও গণঅধিকার পরিষদের ১২ জন নেতাকর্মীসহ ২ সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। এ দেশের মানুষ ২৪-এর গণঅভ্যুত্থানের পূর্বে গত ৩ দশক ধরে, ৯০ থেকে ২৪ পর্যন্ত দুটি বড় রাজনৈতিক দলের বলয়ে রাজনীতি করেছে। এক আওয়ামী লীগ ও না হলে বিএনপি। যে সমস্ত ছোট দল ছিল- ওই আওয়ামী লীগ ও বিএনপিকে বলয়কে কেন্দ্র করেই ছিল।


তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ যেহেতু জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। আওয়ামী লীগের নেতারা যেহেতু দেশ থেকে পালিয়ে গেছে। আমরা মনে করি শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে তাদের রাজনীতিকে কার্যত কবর দিয়ে গেছে। কাজেই আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থক কিংবা সাধারণ নেতাকর্মী তাদের রাজনৈতিক অধিকার রয়েছে। মানবাধিকার রয়েছে। তারা যদি কোনো দল করতে চায়, সেই দলে যেন সবাই ওয়েলকাম করে। আমার আহ্বান সেটি। কিন্তু কেউ যদি ছদ্মবেশ ধারণ করে অন্য দলে ঢুকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সেটাও সেই সমস্ত দলকে সতর্ক থাকতে হবে। আমরা কিছু জায়গায় দেখেছি। দিনের বেলায় অন্য দল করে, রাতে আওয়ামী লীগের গোপন মিটিং করে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, নাশকতা করার জন্য। এ ধরনের দুর্বৃত্তদের যেন কোনো দলে জায়গা না দেওয়া হয়। সেই বিষয়ে আমরা সতর্ক করছি। দুর্বৃত্তদের কারাগার ও জেলখানা।


এ সময় গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুজন আহমেদ, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।