110
শৃঙ্খলা দুর্বলতা নয়, বিএনপির শক্তি: তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩১ এএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের মানুষের আস্থা অর্জনে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপি তৃণমূল থেকে সমাজের প্রতিটি স্তরে নিজেদের সাংগঠনিক কাঠামোকে মজবুত করছে। জনগণের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই দলের অন্যতম লক্ষ্য।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব তথ্য জানান তিনি।
তারেক রহমান জানান, নানা অভিযোগের ভিত্তিতে এরইমধ্যে সাত হাজারের বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে অনেককে পদচ্যুত করা হয়েছে, আবার অনেকে বহিষ্কৃত হয়েছেন।
তিনি স্বীকার করেন, ‘বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে তা ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি।’
তারেক রহমান আরও বলেন, বিএনপি সততার ব্যাপারে আন্তরিক এবং তারা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করে, নিজেদেরকেও সেই একই মানদণ্ডে দাঁড় করায়। তিনি বলেন, এর মাধ্যমে জনগণের, বিশেষ করে তরুণ প্রজন্মের, আস্থা ফিরিয়ে আনতে চান, যারা রাজনীতিকে কেবল ক্ষমতার খেলা হিসেবে দেখে না, বরং একটি মহৎ ক্ষেত্র হিসেবে দেখতে চায়।
দেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি সবসময়ই নিজেকে আধুনিকায়ন করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরও জোরদার করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে দলের নীতিমালা গড়ে তোলা হয়েছে, যেখানে নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশনেত্রী খালেদা জিয়ার স্বৈরাচারবিরোধী সংগ্রামের কথা উল্লেখ করে তারেক বলেন, বিএনপি সেই ঐতিহ্য ধারণ করেই নতুন যুগে এগোচ্ছে। ‘আমরা চাই বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে; বিভাজন কিংবা সুবিধাভোগের প্রতীক নয়,’ যোগ করেন তিনি।
পোস্টের শেষে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা একসাথে প্রমাণ করব: বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণ-আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব, ইনশাআল্লাহ।’
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





