Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › ‘সাহস থাকলে প্লেন পাঠান, আমি চলে যাব’ ভাইরাল অডিওতে শেখ হাসিনার হুঙ্কার

‘সাহস থাকলে প্লেন পাঠান, আমি চলে যাব’ ভাইরাল অডিওতে শেখ হাসিনার হুঙ্কার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০২ এএম, ৩০ নভেম্বর, ২০২৫ 211
‘সাহস থাকলে প্লেন পাঠান, আমি চলে যাব’ ভাইরাল অডিওতে শেখ হাসিনার হুঙ্কার

‘সাহস থাকলে প্লেন পাঠান, আমি চলে যাব’—ভাইরাল অডিওতে শেখ হাসিনার হুঙ্কার

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে একটি নতুন অডিও বার্তা ছড়িয়ে পড়েছে। সদ্য ভাইরাল হওয়া এই অডিও ক্লিপটিতে তাকে বেশ আক্রমণাত্মক সুরে কথা বলতে শোনা যায়। এতে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, সাহস থাকলে বিমান পাঠালে তিনি দেশে ফিরতে প্রস্তুত।


অডিও বার্তাটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তাকে নিয়ে আর কোনো চেষ্টার প্রয়োজন নেই। তিনি বলেন, “যদি সাহস থাকে প্লেন পাঠান, আমি চলে যাব। দেখি কার ঘাড়ে কতটা মাথা আছে। কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে—আমি সেটা দেখে নেব।”


দেশত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, ঘটনাচক্রে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তবে তিনি বাংলাদেশে ফিরবেনই। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী, তারা সাজা পাবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের শাস্তি দেব।”


সামনেই ডিসেম্বর মাস বা বিজয়ের মাস উল্লেখ করে তিনি দলীয় নেতাকর্মী ও অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অডিওতে তিনি বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করে বলেন, “খুনি, সুদখোর, জঙ্গিশাসক আর যুদ্ধাপরাধীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এটিই আমাদের প্রতিজ্ঞা।” বাংলাদেশকে আবারও উন্নত ও সমৃদ্ধ ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


অডিওর শেষাংশে তাকে সমর্থকদের উদ্দেশ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়।


উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই অডিও ক্লিপটি কবে রেকর্ড করা হয়েছে বা এটি সম্পূর্ণ অবিকৃত কি না, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে কণ্ঠস্বরটি শেখ হাসিনার বলেই ধারণা করছেন নেটিজেনরা।