Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › ৫ বছরে উপজেলা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে ৩ গুণ

৫ বছরে উপজেলা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে ৩ গুণ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০৯ জুন, ২০২৪ 907
৫ বছরে উপজেলা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে ৩ গুণ

উপজেলা নির্বাচনে ৫ বছরে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে ৩ গুণ। ৫ বছরে সংসদ সদস্যদের চেয়েও বেশি সম্পদ আর আয় বেড়েছে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের।


রোববার (৯ জুন) সকালে রাজধানীর মাইডাসে উপজেলা নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় টিআইবি। জানানো হয়, এবারের উপজেলা নির্বাচনে ব্যবসায়ী প্রার্থীদের সংখ্যা বেড়েছে ৮ শতাংশ হারে।


২০১৯ সাল থেকে শতভাগ বা এর বেশি আয় বৃদ্ধি পেয়েছে এমন জনপ্রতিনিধির সংখ্যা ২৫১। আর একই সময়ে ৫০ বা এর বেশি আয় বৃদ্ধি পেয়েছে এমন জনপ্রতিনিধির সংখ্যা ৩৬০।


এছাড়া ২০১৯ সাল থেকে ১০০% বা এর বেশি অস্থাবর সম্পদ বৃদ্ধি পাওয়া জনপ্রতিনিধির সংখ্যা ৩৩৩। এর মধ্যে ঝালোকাঠির চেয়ারম্যান খান আরিফুর রহমান এর অস্থাবর সম্পদ বেড়েছে ১১ হাজার ৬৬৬ দশমিক ৬৫ শতাংশ। সবচেয়ে বেশি আয় বেড়েছে দোহারের চেয়ারম্যান আলমগীর হোসেনের। তার সম্পদ বেড়েছে ৬ হাজার ৪৭৭.৬৫ শতাংশ। ৫ বছর আগে তার বাৎসরিক আয় ছিল মাত্র সড়ে ৩ লাখ টাকা।