Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › খেলার মাঠ › এবার নারী বিশ্বকাপেও পাক-ভারত ম্যাচে ‘হ্যান্ডশেক’ নিয়ে নতুন কাণ্ড

এবার নারী বিশ্বকাপেও পাক-ভারত ম্যাচে ‘হ্যান্ডশেক’ নিয়ে নতুন কাণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৫ অক্টোবর, ২০২৫ 280
এবার নারী বিশ্বকাপেও পাক-ভারত ম্যাচে ‘হ্যান্ডশেক’ নিয়ে নতুন কাণ্ড

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫–এর গ্রুপ ম্যাচে টসের সময় এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কর ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা টসের পর একে অপরের সঙ্গে হাত মেলালেন না।

বাকি সব কিছু ঠিকঠাকই হয়েছে। পাকিস্তান টসে জিতেছে। আগের দিন শুরুতে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে গিয়েছিল। এবার তারা সুযোগ পেয়ে ভারতকে সে বিপাকে ফেলতে চাইছে, নিয়েছে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।


এদিকে ভারতের এই হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত এসেছে পুরুষ দলকে অনুসরণ করে। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতীয় পুরুষ দলও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল। জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নারী দলকেও একই নির্দেশনা দিয়েছে—পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক না করতে।


নারী বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর আগে হ্যান্ডশেক বাধ্যতামূলক নয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বলেছে, খেলোয়াড়দের আচরণ যদি খেলার চেতনার পরিপন্থী না হয়, তাহলে হ্যান্ডশেক না করায় কোনো শাস্তির বিধান নেই।


সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতিও এই ঘটনার পেছনে ভূমিকা রেখেছে। পেহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। এর পর ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। তার জবাবে অপারেশন বুনইয়ান উম মারসুস পরিচালনা করে পাকিস্তানও। এতে ভারত বেশ ক্ষতির সম্মুখীন হয়েছিল।


এর মধ্যেই পুরুষ এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয় দুই দেশ, প্রতিবারই ভারতীয় দল হাত মেলাতে অস্বীকৃতি জানায়। এবারের নারী বিশ্বকাপে তারই ধারাবাহিকতা রক্ষা করে ভারত। রোববারের এই ঘটনা তাই কেবল ক্রিকেটীয় নয়, দুই দেশের রাজনৈতিক বাস্তবতার প্রতিফলনও বটে।


এ বছর শুরুর চ্যাম্পিয়নস ট্রফির পর থেকেই ভারত ও পাকিস্তান কেবল নিরপেক্ষ ভেন্যুতে একে অপরের মুখোমুখি হচ্ছে। এই ব্যবস্থা চলবে ২০২৭ সাল পর্যন্ত। সে অনুযায়ী পাকিস্তান নারী দল তাদের সব বিশ্বকাপ ম্যাচ খেলছে কলম্বোতে।