266
দানবের রাজত্ব চলছে হলিউডে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০২ এপ্রিল, ২০২৪
গডজিলার নতুন সিনেমা ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’। অ্যাডাম উইনগার্ড পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২৯ মার্চ। উত্তর আমেরিকার ৩ হাজার ৪৬১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘গডজিলা’ ও ‘কিংকং’ কেবল হলিউড নয়, আন্তর্জাতিক দর্শকের কাছেও পরিচিত। চরিত্র দুটি নিয়ে এর আগে তৈরি হয়েছে আরো সিনেমা। এর মধ্যে এদের নিয়ে ছিল একক সিনেমা। এরপর একাধিক সিনেমায় দুটি চরিত্রকেই আনা হয়েছে। সাম্প্রতিক নির্মাণ ছিল ‘গডজিলা ভার্সাস কং’। উইনগার্ডই নির্মাণ করেছিলেন এটি। ২০২১ সালের মার্চে মুক্তি পেয়েছিল। সে সিনেমার জনপ্রিয়তায় ভর করেই সিকুয়াল নির্মাণ করেছেন পরিচালক। আর দেখা যাচ্ছে, তার পদক্ষেপ সফলই হয়েছে।
সিনেমাটি মুক্তির পর বক্স অফিস ধারণা করেছিল প্রথম সপ্তাহ শেষ করবে ৫ কোটি থেকে সাড়ে ৫ কোটি ডলার নিয়ে। এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ শুরুতে মোটামুটি দেখা গিয়েছিল। সমালোচকরা পছন্দ করেননি, কিন্তু এর মধ্যে রটেন টমেটোজে সিনেমাটি পেয়েছে ৫৫ শতাংশ ভোট। ফলে সিনেমার প্রতি দর্শকের আগ্রহ কিছুটা বেড়েছে। তৃতীয় দিনের পর এটি ৪৮ শতাংশ দর্শক পেয়েছে।
সিনেমায় এখন বিভিন্ন ইউনিভার্স আছে। মার্ভেলের সুপারহিরোদের নানা ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়েছে অন্যান্য ইউনিভার্স। গডজিলা, কংদের এ ধারার সিনেমাকে আলাদা করে বলা হয় মনস্টারভার্স। সে মনস্টার ইউনিভার্সে এ সিনেমার প্রযোজক ওয়ার্নার ব্রোস। প্রযোজনা প্রতিষ্ঠানটির ইতিহাসে এর আগে ২০১৪ সালে গডজিলা আয় করেছিল ৯ কোটি ৩০ লাখ ডলার। এরপর ২০১৭ সালের ‘কং: স্কাল আইল্যান্ড’ আয় করেছিল ৬ কোটি ১০ লাখ ডলার। ২০১৯ সালের গডজিলা আয় করে ৪ কোটি ৭৭ লাখ ডলার। গডজিলা ভার্সাস কংও বেশি আয় করতে পারেনি। সিনেমাটি জনপ্রিয়তা পেয়েছিল আরো পরে। সেদিক থেকে মনস্টারভার্সের এ নতুন সিনেমা বেশ ভালো আয় করেছে। কেননা ‘ডুন: পার্ট টু’-এর প্রথম সপ্তাহে আয় করেছিল ৮ কোটি ২৫ লাখ ডলার।
সিনেমাটি উত্তর আমেরিকার বাইরে আরো বহু স্থানে মুক্তি পেয়েছে। প্রায় ৬৪টি অঞ্চলে মুক্তি দেয়া হয়েছে এটি। সে কারণে সপ্তাহ শেষে এ সিনেমা ১১ কোটি ডলারের বেশি আয় করে ফেলতে পারে, এমন ধারণাও করছেন কেউ কেউ। সেদিক থেকে নিশ্চিত করেই বলা যায়, এ সিনেমা এখন হলিউডের বক্স অফিসের শীর্ষে আছে এবং নতুন করে জনপ্রিয় হয়েছে দানবদের সিনেমা।
দ্য নিউ এম্পায়ার নির্মিত হয়েছে ১৩ কোটি ৫০ লাখ ডলারে। নির্দ্বিধায় বলা যায়, এটি অচিরেই পার করে ফেলবে এর খরচ। শুরুটা ভালো না হলেও গডজিলা ভার্সাস কং অতিমারীর সময়েই বিশ্বব্যাপী আয় করেছিল ৪৭ কোটি ডলারের বেশি। এবার তা ছাড়াবে বলেই বক্স অফিস বিশেষজ্ঞদের ধারণা। তাহলে বলাই যায়, হলিউডে চলছে দানবদের রাজত্ব।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





