Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › নর্থ প্যান বাংলাদেশী কমিউনিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বার্ষিক বনভোজন ২০২৪ অনুষ্ঠিত

নর্থ প্যান বাংলাদেশী কমিউনিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বার্ষিক বনভোজন ২০২৪ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৭ মে, ২০২৪ 888
নর্থ প্যান বাংলাদেশী কমিউনিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বার্ষিক বনভোজন ২০২৪ অনুষ্ঠিত

গত ২৫ শে মে, শনিবার, ফিশার পার্কএ নর্থ প্যান “বাংলাদেশী কমিউনিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির” বার্ষিক বনভোজন ২০২৪ অনুষ্ঠিত হয়। পেনসিলভেনিয়ার ল্যান্সডেল এ বসবাসরত বাংলাদেশী কমিউনিটির এক মিলন মেলায় পরিণত হয় বনভোজন প্রাঙ্গণটি।এতে পেনসিলভেনিয়ার আপার ডার্বি, নর্থ ইস্ট ফিলি, বেনসালাম সহ আরো অনেক জায়গা থেকে অতিথিরা এসে সম্পৃক্ত হন এই বনভোজনে। দুপুরের মধ্যে ফিশার পার্ক বনভোজন প্রাঙ্গণ হয়ে উঠে একখণ্ড বাংলাদেশ। সুস্বাদু খাবার খাওয়া, একে অপরের সাথে কুশল বিনিময় আড্ডা খেলাধুলা সবকিছু মিলিয়ে জমে উঠে বনভোজনটি।

নর্থ প্যান বাংলাদেশী কমিউনিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সংগঠনের সভাপতি আজিজুন মুহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আরিফুজ্জামান লিমন এর উপস্থিতিতে পুরো বনভোজন প্রোগ্রামটি পরিচালনা করেন মাহাবুব খান প্রতীক।

বনভোজনে ছিল সকালের নাস্তা দুপুরে রকমারি সুস্বাদু খাবারের আয়োজন।ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, ছেলেদের ফুটবল খেলা, মহিলাদের বালিশ খেলা। খাবারের টিকেটের উপর আকর্ষণীয় হজ্ব ওমরা প্যাকেজ এর পুরস্কারটি ছিল চোখে পরার মত এছাড়াও ছিল আকর্ষণীয় রেফেল ড্র পুরস্কার। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। বনভোজনে আগত অতিথিরা দুপুরে যোহর নামাজ আদায় করেন ও বিকালে আসর নামাজ আদায় করেন একসাথে।

বনভোজনে আগত অতিথিদের উদ্দেশ্যে ইসলামিক গান পরিবেশন করা হয়। পেনসিলভেনিয়ায় বাংলাদেশি কমিউনিটির সর্বপ্রথম বার্ষিক বনভোজন ২০২৪ এ এসে অতিথিরা অনেক খুশি এবং আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পুরো দিনটি কাটিয়েছে।তারা কামনা করেন বনভোজন আয়োজক কমিটি প্রতিবছর এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করবে।