Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › নারী মেয়রকে হত্যার ঘটনায় তোলপাড় মেক্সিকোতে

নারী মেয়রকে হত্যার ঘটনায় তোলপাড় মেক্সিকোতে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৭ জুন, ২০২৪ 211
নারী মেয়রকে হত্যার ঘটনায় তোলপাড় মেক্সিকোতে

নারী মেয়রকে গুলি করে হত্যার ঘটনায় তোলপাড় চলছে মেক্সিকোতে। তদন্ত চালু থাকলেও এ ঘটনায় এখন পর্যন্ত আটক হয়নি কেউ। ধারণা করা হচ্ছে, সংঘটিত কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিল হামলাকারী।

দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ক্লদিয়া শেনবাউমের বিজয়ের পরপরই এ ঘটনা হয়। সোমবার (৩ জুন) বন্দুকধারীদের গুলিতে প্রকাশ্যে নিহত হন মেয়র ইয়োলান্দা সানচেজ ও তার দেহরক্ষী। একের পর এক ১৯ বার গুলি করা হয় তাকে।


২০২১ সালে পশ্চিম মেক্সিকোর একটি শহর থেকে মেয়র নির্বাচিত হন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই পেতে হয় নানারকম হুমকি। অপহরণের শিকারও হতে হয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর কাছে। লাতিন আমেরিকার দেশটিতে সদ্য শেষ হওয়া নির্বাচনে হত্যার শিকার হয়েছেন ৩৯ প্রার্থী।