Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › খেলার মাঠ › ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা দেখছেন মোহাম্মদ কাইফ

ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা দেখছেন মোহাম্মদ কাইফ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২১ মে, ২০২৪ 170
ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা দেখছেন মোহাম্মদ কাইফ

যেকোন টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ফাইনাল মানেই অন্য রকম উত্তেজনা। টি-টোয়েন্টি বিশ্বকাপ এরকম ফাইনাল দেখেছে মাত্র একবার। সেটিও প্রায় দেড় যুগ আগে, ২০০৭ সালে। এরপর বিশ্বকাপের আসর বসেছে আরও সাতটি। তবে এবার ভারত–পাকিস্তানের ফাইনাল খেলার সম্ভাবনা দেখছেন ভারতের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ কাইফ। বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট বেছে নিতে গিয়ে এই ভবিষ্যদ্বাণী করেন তিনি ।

সেরা চার দল বাছাই করতে গিয়ে নিজের দেশ ভারতকে স্বাভাবিকভাবেই ফাইনালে দেখছেন কাইফ। তবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রোহিত–কোহলিদের প্রতিপক্ষ কে হতে পারে সেটাও জানিয়েছেন একসময়ের তুখোড় এই ফিল্ডার। কাইফ বলেন, আমি ঠিক জানি না, সম্ভবত অস্ট্রেলিয়া অথবা পাকিস্তান। পাকিস্তান সুপার এইট পেরিয়ে আসতে পারলে আমাদের সঙ্গে সেমিফাইনাল বা ফাইনালে দেখা হতে পারে। এটা অনেক বড় ব্যাপার হবে। তবে ভারত–পাকিস্তান ফাইনাল কেন নয়? এটি হবে সবচেয়ে উন্মাদনাময়।


সেমিফাইনালের বাকি দুই দল হিসেবে কাইফ বেছে নিয়েছেন ওয়েষ্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডকে। কাইফের তালিকায় জায়গা হয়নি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।


নিউজিল্যান্ডকে সমীহ করে কাইফ বলেন, যে করেই হোক, নিউজিল্যান্ড শেষ চারে ওঠার একটা উপায় বের করে ফেলতে পারে। আইসিসি ইভেন্টে ওদের হিসাবের বাইরে রাখতে পারবেন না। ওরা ভালো করে সেখানে। তাই নিউজিল্যান্ডকে সেমিফাইনালে যুক্ত করুন। আমার মনে হয়, ওয়েস্ট ইন্ডিজ যেহেতু নিজেদের মাঠে খেলবে, তাই ওরা বিপজ্জনক দল হয়ে উঠতে পারে। স্বাগতিক হিসেবে তারা কন্ডিশনের সুবিধা পাবে সবচেয়ে বেশি।


২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কা্ছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল ভারত। অবশ্য এর পরের বছর অনুষ্ঠিত ইভেন্টর সুপার টুয়েলভ পর্বে পাকিস্তানকে হারিয়েছিল তারা। যদিও সেমিফাইনাল থেকে সেবার ছিটকে পড়ে রোহিত শর্মার দল। তবে এবারের ভারতীয় স্কোয়াডকে গতবারের চেয়ে শক্তিশালী বলেও মনে করছেন কাইফ।


উল্লেখ্য, আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে সাতবার মুখোমুখি হয়েছে ভারত–পাকিস্তান। ভারতের ৬ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মাত্র একটি ম্যাচ।