Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › জাতীয় › আগামী জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর: প্রেস সচিব

আগামী জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর: প্রেস সচিব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:২০ এএম, ১১ সেপ্টেম্বর, ২০২৫ 151
আগামী জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম আশা প্রকাশ করেছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত “সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ” শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।


সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা

প্রেস সচিব বলেন, “আগামী জাতীয় নির্বাচন ভালো হবে, তার একটা প্রতিফলন আমরা ইতোমধ্যে ডাকসু নির্বাচনে দেখেছি।” তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়সূচি থেকে কেউ সরে আসতে চাইলে তা জাতির জন্য মারাত্মক সংকট তৈরি করবে।


নিরাপত্তা ও নিরপেক্ষতার প্রতিশ্রুতি

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার পক্ষপাতিত্ব করা হবে না। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে বলে তিনি জানান।


রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভরতা

শফিকুল আলম বলেন, “সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের ইচ্ছায় সম্ভব নয়; এটি নির্ভর করে সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপরও।” তার ভাষায়—


“ইলেকশন করে সোসাইটি, রাজনৈতিক দলগুলো। তারা যদি চায়, তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব।


জনগণের ভূমিকা

প্রেস সচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, “জনগণ যদি বন্যার জলের মতো ভোট দিতে কেন্দ্রে ছুটে আসেন, তাহলে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না। ডাকসুর মতো পরিবেশে জাতীয় নির্বাচনও সম্ভব।”


তিনি জোর দিয়ে বলেন, সবাই নিজ নিজ অবস্থানে সৎ থেকে দায়িত্ব পালন করলে আগামী জাতীয় নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন।