Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › জাতীয় › দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন

দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৪ ডিসেম্বর, ২০২৫ 339
দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন

নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত এশিয়ান ইমপোর্টস লিমিটেডের শো-রুমে গাড়িটি দেখা গিয়েছিল। সে সময় শো-রুমের কর্মচারীরা গাড়িটির ছবি তুলতে বাধা দেন এবং এটি কার জন্য আনা হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি 'হার্ড জিপ' গাড়ি দেশে পৌঁছেছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের এই গাড়িটি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামে নিবন্ধন করা হয়েছে।


গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে।


বিআরটিএ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাদা রঙের সাত আসনের এই জিপটি চলতি বছর জাপানে তৈরি করা হয়েছে। তবে এটি আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমিরাতের 'ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি' থেকে গাড়িটি আমদানি করেছে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রতিষ্ঠান 'এশিয়ান ইমপোর্টস লিমিটেড'। চলতি বছরের ১ নভেম্বর চট্টগ্রামের 'মা এসোসিয়েটস'-এর মাধ্যমে গাড়িটি দেশে পৌঁছায়।


গাড়ির দাম ও শুল্ক-কর


আমদানির বিল অব এন্ট্রির নথি অনুযায়ী, ২ হাজার ৮০০ সিসির এই জিপটির কেনা দাম দেখানো হয়েছে ৩৭ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ৪১ পয়সা দরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর শুল্কায়ন করেছে। সেই হিসাবে বাংলাদেশি মুদ্রায় গাড়িটির ভিত্তিমূল্য দাঁড়ায় ৪৫ লাখ ২৯ হাজার ১৭০ টাকা। তবে কাস্টমস কর্তৃপক্ষ গাড়িটির অ্যাসেসমেন্ট ভ্যালু ধরেছে ৪১ হাজার ডলার।


গাড়িটি খালাস করতে সরকারকে শুল্ক, ভ্যাট ও কর বাবদ দিতে হয়েছে ২ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৯৪২ টাকা। সব মিলিয়ে গাড়িটির মোট দাম পড়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।


নিবন্ধন ও ফিটনেস


বিআরটিএ সূত্রে নিশ্চিত হওয়া গেছে, গাড়িটি কোনো ব্যক্তির নামে নয়, বরং 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র নামে নিবন্ধন নেওয়া হয়েছে। নিবন্ধনে মালিকের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় '২৮/১ নয়াপল্টন'। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর 'ঢাকা মেট্রো-ঘ ১৬-৬৫২৮'।


রেজিস্ট্রেশনের দিনই (২ ডিসেম্বর) গাড়িটির ফিটনেস সনদ অনুমোদন করেন ঢাকা মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার। ফিটনেসের মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। তবে ট্যাক্স টোকেনের মেয়াদ দেওয়া হয়েছে এক বছরের জন্য, যা আগামী বছরের ১ ডিসেম্বর শেষ হবে। বিল অব এন্ট্রির তথ্যমতে, সাধারণ অবস্থায় গাড়িটির ওজন ২ হাজার ৭৯০ কেজি এবং সর্বোচ্চ ওজন ৩ হাজার ৮৫ কেজি।


সরেজমিন পর্যবেক্ষণ


নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত এশিয়ান ইমপোর্টস লিমিটেডের শো-রুমে গাড়িটি দেখা গিয়েছিল। সে সময় শো-রুমের কর্মচারীরা গাড়িটির ছবি তুলতে বাধা দেন এবং এটি কার জন্য আনা হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার নিরাপত্তার স্বার্থে দলটিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেয়। এর মধ্যে গত জুন মাসে একটি এবং অক্টোবর মাসে আরেকটি গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। তবে তারেক রহমানের ব্যবহারের জন্য সদ্য নিবন্ধিত এই জিপটি বুলেটপ্রুফ কি না, তা দালিলিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।