Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › জাতীয় › ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবি, সংগঠন পুনর্গঠনের সিদ্ধান্ত বাগছাসের

ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবি, সংগঠন পুনর্গঠনের সিদ্ধান্ত বাগছাসের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১২ এএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ 125
ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবি, সংগঠন পুনর্গঠনের সিদ্ধান্ত বাগছাসের

ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবির পর, সংগঠনকে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-বাগছাস। দলে অনুপ্রবেশকারীদের আধিক্য থাকায় সংগঠন দিনকে দিন অচল হচ্ছে এমন কারণ দেখিয়ে, পুনর্গঠন করে অভিযুক্তদের বাদ দেয়া, নতুন নাম ও নতুন কমিটির দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সেইসাথে, আগামীতে এনসিপির সাথে সম্পর্কের গভীরতা নিয়েও লুকোছাপা থেকে বের হয়ে আসতে চাইছেন সংগঠনের দায়িত্বশীলরা।

২৬ ফেব্রুয়ারি, আত্মপ্রকাশ ঘটে চব্বিশের অভ্যুত্থানের সামনের সারির ছাত্রনেতাদের নিয়ে গঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। 'স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট' এই স্লোগানে যাত্রা শুরু করলেও শুরুর দিনেই, সংগঠনটি সংবাদের শিরোনাম হয় সমর্থকদের দুই পক্ষের হাতাহাতির কারণে।

৭ মাস ঢিমেতালে সাংগঠনিক কার্যক্রম চালানোর পর আসে ডাকসুসহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচনে হল সংসদ পর্যায়ে কিছুটা সফলতা পেলেও কেন্দ্রীয় সংসদগুলোতে ঘটে ভরাডুবি। এমন ফলাফলের কারণ হিসেবে সংগঠনের ভিতরে ছদ্মবেশী পদধারীর উপস্থিতির কথা জানাচ্ছেন বর্তমান কর্ণধার। আর সমাধান হিসেবে এখনই সংগঠনের অবয়ব বদলানোকেই অবধারিত গন্তব্য হিসেবে নিচ্ছেন তারা।

বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসান বলেন, ‘অনেকে এসেছেন নানারকম এজেন্ডা নিয়ে। যারা এসেছেন ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নে গণতান্ত্রিক ছাত্রসংসদকে ব্যবহার করতে তাদের এখানে একটি পুনর্গঠনের ব্যাপার আছে। একইসঙ্গে আমাদের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করতে চাই। আমরা ছাত্রসংসদ নির্বাচনের ফলাফলগুলো মূল্যায়ন করতে চাই আবারো।’

দল পুনর্গঠনে বাদ পড়বেন বিতর্কিতরা। শীঘ্রই সম্মেলনের মাধ্যমে আসবে নতুন কমিটি। আর সেখানে দল পেতে পারে নতুন নাম।

বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসান বলেন, ‘মুশকিল হচ্ছে অনেক ব্যক্তিরা আমাদের সংগঠনে এসে অন্য সংগঠনের পারপাস সার্ভ করেছে। সংগঠনের কিছু কঠিন সময়ে তারা আমাদের সহযোগিতার বদলে চরম অসহযোগিতা করেছে। সুতরাং এ ব্যাপারগুলো নিয়ে আমাদের অবশ্যই কাজ করতে হবে।’

বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘নামের ট্যাগলাইন বা যেকোনো আকারেই বলি না কেন অনেকেই আমরা দেখেছি যে এ নামটি ভালোভাবে পছন্দ করেনি। সেক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনা চলমান রয়েছে।’

কাগজে কলমে মধুর ক্যান্টিনকে দলীয় কার্যালয় হিসেবে পরিচয় দিলেও এনসিপির কার্যালয়ে নিয়মিত সভা করতে দেখা গেছে বাগছাস নেতাদের। তবে, এবার আর লুকোচুরি নয়, এনসিপি-বাগছাসের সম্পর্ক খোলাসা করবেন তারা।

আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা এনসিপির সঙ্গে আদর্শিকভাবে এক এটা আমরা এরইমধ্যে অনেক জায়গায় বলেছি। আমরা যদি কাজ করি তাহলে আদর্শিক জায়গা ঠিক রেখেই কাজ করবো। সবকিছু এখনো আলোচনাধীন আছে। এখানে আমাদের যে টপ এইট আমরা করেছি টপ এইট না হয়ে সেটা টপ ফোরও হতে পারে।’

তবে, সব সিদ্ধান্তে জেলা ও বিশ্ববিদ্যালয় কমিটির কাছ থেকে পরামর্শ শুনবেন বলেও জানান বাগছাস কর্ণধাররা।