Columbus | ১৬ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
বয়স বাড়লেও সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে যেসব খাবার জরুরি সুস্থ নারী, সুস্থ জীবন: প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের তালিকা ব্যায়াম ছাড়াই ওজন কমাতে সহায়ক হতে পারে প্রতিদিনের এই অভ্যাসগুলো ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের অবিশ্বাস্য কীর্তি হারিকেন লালার তাণ্ডবে লণ্ডভণ্ড হাওয়াই, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ আন্তর্জাতিক স্বীকৃতিতে রানি মুখার্জি, পেলেন সম্মানসূচক ডক্টরেট যুদ্ধবিরতি জোরদারে কায়রো যাচ্ছে হামাস, মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক জিম্বাবুয়েতে ভয়াবহ ফেরিডুবি, নিহত ৬৮; এখনো চলছে নিখোঁজদের সন্ধান ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৪৭—ধ্বংসস্তূপে চলছে প্রাণের সন্ধান রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন অগ্রগতি, ৩ লাখের বেশি মানুষের পরিচয় নিশ্চিত মিয়ানমারের ডারউইন টেস্টে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ ‘আওয়ারাপন ২’-এর বাজিমাত, প্রথম দিনেই ২৭ কোটি পার ইমরান হাশমির এআইয়ের দখলে সাইবার হামলা, সপ্তাহের কাজ হচ্ছে কয়েক দিনে: সফোসের সতর্কবার্তা সিনেমাটিক ভিডিওগ্রাফিতে নতুন চমক, ‘রোবট ফোন’ আনল অনার রাঙামাটির মানিকছড়ি এলাকায় পিকআপ উল্টে নিহত তিনজন
হোম খেলার মাঠ এমবাপ্পে হুংকার দিয়ে রাখলেন বার্সেলোনাকে

এমবাপ্পে হুংকার দিয়ে রাখলেন বার্সেলোনাকে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৮ এপ্রিল, ২০২৪ 196
এমবাপ্পে হুংকার দিয়ে রাখলেন বার্সেলোনাকে

প্রায় এক মাসের বিরতি শেষে আবারও মাঠে গড়াচ্ছে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ৩২ দল নিয়ে লড়াইটা শুরু হলেও টিকে আছে এখন ৮ দল। শিরোপার দৌড়ে সংখ্যাটা আরও কমিয়ে নিতে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। কোয়ার্টারে আর্সেনালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। রিয়াল মাদ্রিদের সামনে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সেই সাথে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড।

বুধবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্যারিসে পিএসজির আতিথ্য নেবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ২০২১ সালে পিএসজির কাছে ধরাশায়ী হয়েছিল বার্সা। কাতালানদের একাই ধসিয়ে দিয়েছিলেন এমবাপ্পে। পুরনো সে প্রতিপক্ষকে পেয়ে আবারও হুঙ্কার ছেড়েছেন এমবাপ্পে।


ফরাসি এ তারকা বলেন, আমি সব সময়ের মতো প্রস্তুত। আমি নিজেকে লুকিয়ে রাখবো না। আমাদের যে শক্তিমত্তা আছে, আমি নিশ্চিত, আমরা আমাদের পুরোটা দেব। ফলাফল পরে দেখা যাবে, এটা সৃষ্টিকর্তার হাতে।


মৌসুমের এই সময়টাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই ফরাসি স্টাইকার। এমবাপ্পে বলেন, প্রতি বছরের মতো আমরা এখন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আছি। এপ্রিল শেষে, আমরা জানতে পারবো আমাদের ভাগ্যে কী আছে এবং কেমন মৌসুম পেতে চলেছি।


২০২১ সালের পর চ্যাম্পিয়নস লিগে দুই দলের আবার দেখা হচ্ছে এ সপ্তাহে। এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে আছে কট্টর সমর্থকগোষ্ঠী হিসেবে সমালোচিত পিএসজি আল্ট্রাস। নিজ দলকে সমর্থন দিতে সব ধরনের প্রস্তুতি সেরে নিচ্ছে সমর্থক গোষ্ঠীটি।