Columbus | ১৬ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
বয়স বাড়লেও সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে যেসব খাবার জরুরি সুস্থ নারী, সুস্থ জীবন: প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের তালিকা ব্যায়াম ছাড়াই ওজন কমাতে সহায়ক হতে পারে প্রতিদিনের এই অভ্যাসগুলো ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের অবিশ্বাস্য কীর্তি হারিকেন লালার তাণ্ডবে লণ্ডভণ্ড হাওয়াই, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ আন্তর্জাতিক স্বীকৃতিতে রানি মুখার্জি, পেলেন সম্মানসূচক ডক্টরেট যুদ্ধবিরতি জোরদারে কায়রো যাচ্ছে হামাস, মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক জিম্বাবুয়েতে ভয়াবহ ফেরিডুবি, নিহত ৬৮; এখনো চলছে নিখোঁজদের সন্ধান ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৪৭—ধ্বংসস্তূপে চলছে প্রাণের সন্ধান রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন অগ্রগতি, ৩ লাখের বেশি মানুষের পরিচয় নিশ্চিত মিয়ানমারের ডারউইন টেস্টে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ ‘আওয়ারাপন ২’-এর বাজিমাত, প্রথম দিনেই ২৭ কোটি পার ইমরান হাশমির এআইয়ের দখলে সাইবার হামলা, সপ্তাহের কাজ হচ্ছে কয়েক দিনে: সফোসের সতর্কবার্তা সিনেমাটিক ভিডিওগ্রাফিতে নতুন চমক, ‘রোবট ফোন’ আনল অনার রাঙামাটির মানিকছড়ি এলাকায় পিকআপ উল্টে নিহত তিনজন
হোম রাজনীতি সর্বত্র আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে শাসকগোষ্ঠী: মির্জা ফখরুল

সর্বত্র আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে শাসকগোষ্ঠী: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪ 146
সর্বত্র আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে শাসকগোষ্ঠী: মির্জা ফখরুল

আওয়ামী শাসকগোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতেই শহর থেকে গ্রাম-সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশকে বন্দিশালা বানানো হয়েছে। বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উধাও হয়ে গেছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ, হাইকোর্টের জামিন শেষে সোমবার কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্য নেতাদের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন মির্জা ফখরুল। এতে তিনি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে তা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।